দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

এমপি হবো মন্ত্রী হবো—- জেলা প্রশাসক ফারহানা কাউনাইন

0 78

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

আমাদের এই বাংলা দেশে অনেকেই স্বপ্ন দেখি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো শিক্ষক হবো, এমপি হবো মন্ত্রী হবো। আমরা কেউ কি কোনদিন চিন্তা করেছি আমি একজন ভালো মানের মানুষ হবো? এদেশে যে যাই হোক সবার আগে ভালো মানের মানুষ হতে হবে। তাহলেই দেশটা সুন্দর হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। আর সেই ভালো মানের মানুষ হওয়ার শিক্ষা-ই দিয়ে থাকে স্কাউট।

- Advertisement -


সোমমবার দুপুরে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঢাকা অঞ্চলের ১৯ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, গার্ল গাইডস ভালো মানের মানুষ হতে শেখায়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের গার্ল গাইডস এর ব্যাচ পরিয়ে দেন গার্ল গাইডস কর্তৃপক্ষ।


নরসিংদী জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার তাহমিনা ফেরদৌসীর সঞ্চালনায় অধিবেশনে বক্তৃতা করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ (অবসর প্রাপ্ত যুগ্ন সচিব) জাহান আরা বেগম, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোছা: সাহারা খানম।


অধিবেশনে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার, নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিস বেগম মিল্কিসহ ঢাকা অঞ্চলের সকল গার্ল গাইডসদস্যগণ। সব শেষে গার্ল গাইডস সদস্যদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More