দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালিয়াকৈরে নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

0 11

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধিঃ


 গাজীপুরের কালিয়াকৈরে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে  তায়েব হোসেন (১০) নামে এক  শিশু নিখোঁজ হয়েছে ।

- Advertisement -


 বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার দরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে । উদ্ধার কাজ চালাচ্ছে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের কর্মীরা । 


নিখোজ তায়েব উপজেলার দরবাড়িয়া এলাকার শোয়েব মন্ডলের ছেলে এবং স্থানীয় একতা ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ।  


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবীরুল আলম জানান,উপজেলার দরবাড়িয়া এলাকার শোয়েব মন্ডলের ছেলে তায়েব মন্ডল দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় । স্থানীয়দের খবরের ভিত্তিতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More