নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখলে থাকা ৬ শতাংশ খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ সময় উদ্ধার করা জমিতে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল ফেরদৌস এবং জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে মহানগরের মুক্তমঞ্চ সংলগ্ন খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং সদর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।এবং খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান ।
