দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অন্তত ১৭

0 62

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক :-   

গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় বাংলার রাঁধুণী ও তৃপ্তি হোটেল এন্ড  রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) গভির রাতে বোর্ড বাজার এলাকায় মুনসুর আলী ভবনের বাংলার রাঁধুণী ও তৃপ্তি হোটেল এন্ড  রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

- Advertisement -

ভবনটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ হয়েছে অন্তত ১৭ জন। তাদের  মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মামুন অর রশিদ দৈনিক জাগো বাংলাদেশকে  জানান, রাত আনুমানিক দুইটার দিকে বোর্ড বাজারের মুনসুর আলী ভবনের বাংলার রাঁধুণী ও তৃপ্তি হোটেল এন্ড  রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। পার্শ্ববর্তী ভাই ভাই ভবনের একাংশ এবং দয়াল মার্কেটের কিছু অংশ ধসে  চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন।

 ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত  ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়। 

 সার্ভিসের উপ-সহকারি পরিচালক মামুন অর রশিদ বলেন, গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More