দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে শিশু ধর্ষণকারী মোশারফ আটক

0 40

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকা হতে শিশু ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১ । আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় তাকে গ্রেফতার করা হয়।

মোশাররফ হোসেন দক্ষিণ সালনা গ্রামের প্রয়াত আ. মালেকের ছেলে। তার নামে একাধিক শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে।

- Advertisement -

কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান,শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক শিশুকন্যা(১২)কে জামা-কাপড় কিনে দেয়ার কথা বলে ফুসলিয়ে মহানগরের পশ্চিম চতর এলাকায় ময়নাদ্বীপ ঝোপের ভেতর নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে হত্যার ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে ।

তিনি আরো জানান ,ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে আসামী মোশাররফ হোসেনকে আটক করা হয়েছে ।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, শুক্রবার বিকাল তিনটার দিকে ভিকটিমকে জামা-কাপড় কিনে দেয়ার কথা বলে ফুসলিয়ে গাজীপুর সদর থানা এলাকার বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত সাতটার দিকে পশ্চিম চতর বাজার স্কুল গেইট ময়না দ্বীপ ঝোপের ভিতর নিয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর করে একাধিক বার ধর্ষণ করে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More