চ্যানেলের সাংবাদিক নিয়োগের নামে প্রতারণা গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১১ এর অভিযানে ভূয়া চ্যানেলের সাংবাদিক
নিয়োগের নামে প্রতারণার দায়ে ২ ভূয়া সাংবাদিক গ্রেফতার।
বিপুল পরিমাণ ভূয়া আইডি কার্ড, নিয়োগপত্র ও প্রচারপত্র জব্দ।
নরসিংদীর মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভূয়া সাংবাদিক নিয়োগের নামে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ভূয়া দুই সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ (১১জুন) বিকালে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল নরসিংদীর মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভূয়া সাংবাদিককে গ্রেফতার করে। এসময় তাদের দখলে থাকা ১২ টি ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, ১০ টি নিয়োগপত্র, অসংখ্য প্রচারপত্র ও ২৫টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার মনোহরদী থানাধীন চন্দনপুর ও আলমগীর হোসেন এর বাড়ি খালিয়াবাইদ এলাকায়। মোঃ নজরুল ইসলাম (৩৪), আলমগীর হোসেন (২৪)।
অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার মনোহরদী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রতারণা, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
