দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ঔষধ

0 23

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটি (প্রস্তাবিত) কর্তৃক মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপযোগী (Arsenic Alb 30) নামক ঔষধ নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, সৈয়দা ফারহানা কাউনাইন নিকট হস্তান্তর করা হয়।

- Advertisement -

আজ (১১জুন) বিকালে বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটি (প্রস্তাবিত) এর এই উদ্যোগকে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঔষধ গ্রহন করেছেন। জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঔষধ গ্রহন করেন।

ডিসি তার বক্তব্যে বলেন, জেলায় বসবাসরত সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে করোনা নির্মূল করা সম্ভব হবে। এজন্য সবাইকে একসাথে কাজও করতে হবে। সরকারের দেয়া নিয়ম-কানন মেনে চলতে হবে। তবেই আমরা সফল হতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More