দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত

0 40

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি
নগরীর ডেমরায় এম.এ রশিদ মাস্টার উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডেমরার পশ্চিম টেংরা ক্যানেলপাড় এলাকায় অবস্থিত ওই বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ রশিদ মাষ্টার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাহমুদুল হাসান পলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম.এ সিদ্দিক মিয়া, আলাহাজ্ব আ: রাজ্জাক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর আলম, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক নজরুল ইসলাম বাবু ও মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাকবকসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুল হাসান পলিন বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তাদের যথাযোগ্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই শিক্ষার্থীদের সুযোগ্য হিসেবে গড়ে তুলতে পারে। আর সু-শিক্ষা প্রদানের মাধ্যমে একটি শুশৃঙ্খল সভ্য জাতী গঠনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম।

এম. এ রশিদ মাষ্টার উচ্চ বিদ্যালয়টি বানিজ্যিক না হয়ে একটি সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলর মাহমুদুল হাসান।

এম. এ রশিদ মাস্টার বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় অবহেলীতসহ সর্বস্তরের শিক্ষার্থীদের সুযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। বিদ্যালয়টি যাতে একটি পূর্নাঙ্গ সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত গড়তে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More