জাগো বাংলাদেশ ডেস্ক
র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন শেখেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী কাপড়ে বিভিন্ন আর্ন্তজাতীক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের ট্রেকমার্ক ব্যবহার করার দায়ে একজনকে গ্রেফতার করেন।
র্যাব-১১ জানায়, ২০ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রতারণার দায়ে কারখানার মালিক’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- রবিউল আলম শাওন নরসিংদী জেলার সদর থানাধীন শেখেরচর এলাকার বাসিন্দা।
র্যাব আরও জানায়, এই সময় তার দখল হতে ১৪টি বড় আকারের কাঠের ফ্রেম দ্বারা তৈরী ডাইস, আনুমানিক ৬০০০ মিটার কাপড়, কাপড়ে ছাপার কাজে ব্যবহৃত ০২টি আয়রন, ৩০০ গ্রাম সোনালী রং ও ৪০টি সোনালী রংয়ের ফুয়েল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
