আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আট জুয়ারীকে গ্রেফতার করা হয়েছ। শুক্রবার ভোরে উপজেলা হাইজাদী ইউনিয়নের ভিটি কামলাদী গ্রামের পুকুর পারে কাঠাল বাগানে জুয়ার আসর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় জুয়ার সরঞ্জাম তাস এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ভিটি কামালদী গ্রামের জাকির হোসেন, সারোয়ার ভূইয়া, আমান, ঝাউগড়া গ্রামের খোকন মিয়া, সোনারগাঁও উপজেলার বুরুমদী গ্রামের শফিকুল ইসলাম, ধন্দী গ্রামের আলম হোসেন, নুরুল হক ও শুককান্দি গ্রামের শফিকুল ইসলাম।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার ভিটি কামলাদী গ্রামের পুকুর পারে কাঠাল বাগানে একটি জুয়ার চক্র দীর্ঘদিন যাবত আসর বসিয়ে জুয়া খেলে আসছে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করেছে। এ সময় ওই জুয়ার আসর থেকে নগদ ১ হাজার ৩৫০ টাকা, এক সেট তাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
