দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

0 61

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধ

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে আবু কালাম (৩৮) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে।
শুক্রবার,(১৩ ডিসেম্বর) নরসিংদীর মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর নতুন বাড়ি এলাকার মিলিটারি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।নিহত আবু কালাম(৩৮) সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের নগর বানিয়াদী গ্রামের রুস্তম আলীর ছেলে।পেশায় সে একজন অটোরিকশা চালক বলে জানান তার পিতা রুস্তম আলী।
সরেজমিনে গিয়ে দেখা যায় নিহতের স্ত্রী পারভীন আক্তার স্বামী শোকে বার বার মূর্ছা যাচ্ছেন, স্বামীকে হারিয়ে তিনটি সন্তান নিয়ে তিনি চোখে অন্ধকার দেখছেন।নিহতের স্ত্রী পারভীন আক্তার কান্না জড়িত কন্ঠে জানান, তার স্বামী আবু কালাম নগর বানিয়াদী গ্রামের দুলালের পুত্র  সাইদুলের মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করতো। দীর্ঘদিন ধরেই পাওনা টাকা নিয়ে সাইদুলের সাথে তার বিরোধ চলে আসছিল। মাদক বিক্রির টাকা নেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় সাইদুল তাদের বাড়িতে আসলে উভয়ের মধ্যে ঝগড়া হয়ে এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। অবশেষে সাইদুল তাকে হুমকি দিয়ে চলে যায়

- Advertisement -

।রাত সাড়ে এগারোটায় আবু কালাম সাইফুলের ফোন পেয়ে নতুন জামা কাপড় পড়ে ৩০ হাজার টাকা সাথে নিয়ে বেরিয়ে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি।ভোর ৬ টায় আবু কালামের সহকর্মী আবু তাহের তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানালে তিনি সাইদুলের শরনাপন্ন হন। সাইদুল কিছু টাকা দিয়ে তাকে ডিবি কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। সকাল সাড়ে সাতটায় তার স্বামীকে মিলিটারি পুকুর পাড়ে মেরে ফেলে রেখেছে মর্মে খবর পেয়ে সেখানে গিয়ে তার স্বামীর লাশ সনাক্ত করে পুলিশে খবর দিলে দুপুর পৌনে বারোটায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।তার স্বামীকে যারা নির্মমভাবে খুন করেছে তিনি প্রশাসনের নিকট তাদের ফাঁসি দাবী করেন।
নিহতের ব্যাপারে সাইদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে আমি ও আবু কালাম মিলে চাঁপাইনবাবগঞ্জের সুমনের ছোট ভাই মাসুমকে ২৭৫ বোতল ফেন্সিডিল সহ ডিবি গাফফারের নিকট ধরিয়ে দেই । সেই সময় আবু কালাম তার রিক্সাযোগে ডিবি পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে দেয়। এতে করে সুমন পূর্ব শেখেরচরের মাওঃ আব্দুর রব’র ছেলে সানী হত্যা মামলার পলাতক আসামি সৈয়দ আহমেদ রজব ও তাওয়াফ এর ছেলে ইয়াকুবকে সঙ্গে নিয়ে আমাকে ও আবু কালামকে মেরে ফেলার হুমকি দেয়। আজ সকালে ও তারা ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে আবু কালামকে তারা খুন করে আমাকে এলাকা ছাড়া করার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি।
মাধবী থানার ওসি তদন্ত এস,আই দীদারুল আলম দীদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিবিআই, সিআইডি ও মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন আলামত সংগ্রহ করতে পারেনি তবে নিহতকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ও জানান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More