দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে কবরস্থান রক্ষার আন্দোলনে জনগনের পাশে মন্ত্রী গাজী

0 70

Get real time updates directly on you device, subscribe now.

সাইদুর রহমান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকার আটানি জামে মসজিদের কবরস্থান রক্ষার আন্দোলনে জনগনের পাশে দাড়িয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
কবরস্থানের আন্দোলনকে সমর্থন জানিয়ে মন্ত্রী গাজী বলেন, আপনাদের বাপ দাদার এই কবরস্থান যেখানে ছিল সেখানেই থাকবে। ওয়াসা কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে তারা বলেছেন এলাকাবাসি যেভাবে বলে সেভাবেই কাজ হবে। তিনি আরো বলেন এ কবরস্থা নিয়ে আমরা কোন আপোষ করবনা। ওয়াসা কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে কবরস্থান খোদাই করে লাশ উঠিয়ে ইসলাম বিরোধী কাজ করেছে। তিনি বলেন, ওয়াসার প্রজেক্ট ডিরেক্টর (পিডি) যদি কবরস্থানের ব্যপারে কোন প্রকার বাধা প্রদান করে তাহলে তাকে এই ওয়াসা থেকে চলে যেতে হবে।
এর আগে গত ২ ডিসেম্বর কবরস্থান রক্ষার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাথায় কাফনের কাপড় পড়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা পরিষদ ঘেরাও করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বিক্ষুব্ধ এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে ওয়াসা কর্তৃপক্ষ ও কবরস্থান কমিটির সঙ্গে আলোচনা করেন। সুষ্ঠু সমাধানের আশ^াস দিয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করেন ইউএনও।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ নভেম্বর ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ উপজেলার গর্ন্ধবপুর এলাকার আটানী মসজিদের কবরস্থানের জন্য বরাদ্দকৃত ১০১ শতাংশ জমি ক্রয় না করেই ওয়াসা কর্তৃপক্ষ কবরস্থান দখল করে জমিতে পানি শোধনাগারের কাজ চালাতে গেলে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে বাঁধা প্রদান করে। এসময় এলাকাবাসী ওয়াসা কোম্পানীর পিডি মাহামুদুল হাসানকে ধাওয়া করেন। পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত সোমবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী পূনরায় কবরস্থান রক্ষার দাবিতে মাথায় কাফনের কাপড় পড়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। পরে রূপসী-কাঞ্চন সড়ক হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ ঘেরাও করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বিক্ষুব্ধ এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে ওয়াসা কর্তৃপক্ষ ও কবরস্থান কমিটির সঙ্গে আলোচনা করেন। উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া ও ইউএনও মমতাজ বেগম কবরস্থানটি পরিদর্শন করেন। এলাকাবাসী আরো বলেন, আমরা জীবন দিয়ে দিব কিন্তু কবরস্থান দখল করতে দিবনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম কবরস্থান পরিদর্শন করে বলেন, ওয়াসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে না জানিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কবরস্থান থেকে লাশ উঠিয়ে তারা অনেক বড় অন্যায় করেছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন। কবরস্থানের জমির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ওয়াসা কর্তৃপক্ষকে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, আটানি জামে মসজিদের সভাপতি শাহিন ভুইয়া, এডভোকেট তারেক, ইকবাল শামিম সহ আরো অনেকে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More