নরসিংদী প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মালবাহী ট্রাক আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনী। চলন্ত মালবাহি গাড়িটিতে আগুন লাগার ঘটনার কারন তাৎক্ষনিক জানা যায়নী।
আজ (২০ সেপ্টেম্বর) শুক্রবার নরসিংদী জেলার মাদবদী উপজেলার মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গাড়িতে থাকা মালামাল ততক্ষনে পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার পথে যাচ্ছিল। মাদবদী উপজেলার মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে ওই মালবাহি গাড়িটি পৌঁছালে গাড়িটিতে আগুন দেখা যায়। পরে গাড়ি চালক গিাড়িটি মাদবদী উপজেলার মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে রেখে গাড়ি থেকে নেমে পড়েন। তারা বলেছেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ভয়ে আগুন নিবাতে এগিয়ে আসেনী কেউ। তবে ড্রাইভার ও হেলপার আগেই নিরাপদে সরে যাবার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ফায়ার সাভিসের লোকজন জানিয়েছেন, কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি গ্যাসে চালিত। আগুন লাগার ঘটনার অনেক পড়ে খবর পেয়েছি। তারা পুড়ে যাওয়া গাড়িটির নাম্বারও জানাতে পারেনী।
মাধবদী থানার (ওসি) আবু তাহের দেওয়ানের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি “দৈনিক জাগো বাংলাদেশ”কে জানান, পুড়ে যাওয়া গাড়িটিতে কনফেকশনারী মালামালসহ নিত্যব্যবহারের অনেক মালামাল ছিল। গাড়ির মালিক পক্ষ আসছিল থানায়। তারা কোন প্রকার আইনী সহযোগিতা চাইলে দেয়া হবে। তবে গাড়িটি মাদবদী উপজেলার মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে থামানো অবস্থায়ছিল বলে জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। কোন প্রকার সূত্র পেলে জানানো হবে।
