দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে রাস্তার পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

0 75

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের হাতিরদিয়া চঙ্গভান্ডা নামক স্থান থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে চলন্ত একটি প্রাইভেটকার থেকে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বস্তু ফেলে গেলে লোকজন বস্তুটি দেখতে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের কারণে নবজাতককে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। তবে এমন ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More