মুন্সীগঞ্জে বাড়ৈখালীতে বেহাল রাস্তা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী রাস্তার ইট উঠে গিয়ে জন ও যান চলাচলে ব্যাহত হচ্ছে। রাস্তার করুণ অবস্থার পাশাপাশি রাস্তাটির ইছামতী খালের ওপর মির্মিত ব্রীজের আ্যাপ্রোচের ইট ও মাটি সড়ে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে করে স্কুলের ছাত্র-ছাত্রী, স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা গ্রহন করতে আসা রোগী ও বৃদ্ধ মানুষের ব্রীজ পারাপারে ভোগান্তি হচ্ছে। উঁচু ব্রীজের বেহাল আ্যাপ্রোচ বেয়ে উঠতে নামতে দুর্ঘটনার আশঙ্কা থাকছে।
ব্রীজের এই নাজুক ঢালুতে আবার দুর্ঘটনা হচ্ছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্কুলের পাকা রাস্তা থেকে পশ্চিম বাড়ৈখালী জলিল খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪০০ ফুটের ইট সলিংয়ের রাস্তা। এই বেহাল রাস্তা ও ব্রীজের করুণ আ্যাপ্রোচের কারণে কোমলমতি শিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রায় ৪০০ ফুটের সংযোগ রাস্তার এক প্রান্তে বাড়ৈখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও অপর পান্তে জলিল খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বেহাল ওই রাস্তায় বিদ্যালয় সংলগ্ন খালের ওপর গত ২০০০ সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত প্রায় ১২ মিটার দৈর্ঘ্য একটি ব্রীজ রয়েছে। উঁচু ব্রীজের দুই পাশে রাস্তার ইট ও মাটি সড়ে গিয়ে মানুষের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্রীজটি। মোটরসাইকেল নিয়ে ব্রীজ পারাপার তো দূরের কথা পায়ে হেটে ব্রীজে উঠতে নামতে কষ্টদায়ক হয়ে পড়ছে এলাকাবাসীর। অন্যদিকে ব্রীজের দুই পাশে রাস্তার মাটি সড়ে এপ্রোচ ভেঙে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, গত চার-পাঁচ বছর আগে সংযোগ রাস্তাটিতে ইট বিছানো হয়েছিল। এর পরে আর কোনও সংস্কার করা হয়নি। উঁচু ব্রীজের দুই পাশের ঢালুতে ইট উঠে যে বেহাল অবস্থা হয়েছে এতে করে ব্রীজে চলাফেরায় তাদের ভোগান্তিতে পরতে হচ্ছে। স্কুলের ছোট ছোট বাচ্চাসহ বৃদ্ধদের জন্য আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্রীজটি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের দুর্ভোগ লাঘবের জন্য এবিষয়ে সুদৃষ্টি কামনা করেন তারা।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিয়নের কাছে এ বিষয়ে জানতে চাইলে পথচারীর দুর্ভোগের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, সংস্কার কাজের জন্য তিনি ইউনিয়ন পরিষদে বরাদ্দ চেয়েছেন। বরাদ্দ পেলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য দ্রæত কাজ শুরু করবেন।
