দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদী আ.মীলীগের নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

0 119

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সিঃসহ সভাপতি কামাল হোসেনের বাগান বাড়ি থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। তবে যে সকল দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সে বাড়িটিতে কেউ থাকেন না। জানা গেছে, কামাল হোসেনসহ একাধীন মালিকানাধীন এই বাগান বাড়িটি।

আজ (২৩ সেপ্টেম্বর) দুপুরে থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকায় ওই বাগান বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনী পুলিশ।

- Advertisement -

এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামাল হোসেনের বাগান বাড়িতে অভিযান চালানো হয়।

সেখান থেকে ২৫ টি রামদা, ৫টি চাপাতী ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র গুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা এ দেশীয় অস্ত্রগুলো উদ্ধারের সময় উপস্থিত কাউকে পাইনী। তবে এ অস্ত্রগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে তা তদন্ত করা হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More