মনিরুজ্জামান, নরসিংদী:
সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হচ্ছে নরসিংদীর গ্রামীণ জনপদ।
বুধবার (১৫ জুলাই) বিকেলে গ্রামীণ জনপদ আলোকিত করার লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর সোলার প্রকল্প) এর অর্থায়নে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন দুটি সোলার স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্প দুটি উদ্বোধনের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ও চিনিশপুর ইউনিয়ন পরিদর্শন করেন।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর সোলার প্রকল্প) এর অর্থায়নে জেলা প্রশাসক মহোদয়ের পরিকল্পনা ও উদ্যোগে মাধবদীর আলগীবাজার হতে নুরালাপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত গ্রামীণ জনপদ আলোকিত করতে প্রায় ২.৫ কিলোমিটার রাস্তায় স্থাপিত সোলার স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াওনুরালাপুর ও গদাইরচর গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ০১ (এক) লক্ষ জনগণের চলাচলের সুবিধার্থে নুরালাপুর হাইস্কুল সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের উপরে একটি অস্থায়ী বাঁশের সাঁকো উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি চিনিশপুর ভূইয়া বাড়ি চৌরাস্তার মোড় হতে রাজাদী মসজিদ পর্যন্ত প্রায় ০২ (দুই) কিলোমিটার রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্হাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
এ দুটি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পুরণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছেন।
নরসিংদীর মাধবদী থানাধীন নূরালাপুর ইউনিয়নের নূরালাপুর হাইস্কুল সংলগ্ন ব্রহ্মপুত্র নদের উভয় তীরের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম পাকা সেতুটি কিছুদিন পূর্বে হঠাৎ ভেঙ্গে নদে পড়ে গেলে জনদুর্ভোগ চরমে পৌঁছে তাই জেলা প্রশাসক সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জনগণের চলাচলের স্বার্থে দ্রুত এ অস্থায়ী সেতুটি নির্মাণসহ গ্রামীণ জনপদ আলোকিত করতে রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করায় এলাকাবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
