দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে ৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক- ৪

0 29

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে ৫ কেজি গাঁজা ও ১ শত পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

- Advertisement -


 রবিবার ৫ জুলাই দিবাগত রাত পৌনে দুইটায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায়ের নেতৃত্বে একটি টিম নরসিংদী মডেল থানাধীন উত্তর বাগহাটা এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এবং তাদের দখল হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫৫,০০০/= (পঞ্চান্ন হাজার) টাকা।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নরসিংদীর সাটিরপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে  সিরাজ মিয়া(৪৫), সিরাজ মিয়ার মেয়ে ও অভি মিয়ার স্ত্রী ডালিয়া বেগম (২২), সিরাজ মিয়ার ছেলে  মোজাম্মেল মিয়া (২০), সর্ব সাং এপি- উত্তর বাগহাটা (মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা-নরসিংদী ও পলাশ থানাধীন দক্ষিণ দেওড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে হাসান আলী ওরফে হাসুইন্না (৪৫)।
     গ্রেফতারকৃত আসামী সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা, হাসান আলীর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং মোজাম্মেলের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। 
  আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More