নারায়ণগঞ্জে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে ৪৯০ পিস ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ (৬ জুলাই) বিকালে শাহেদ ইকবাল (৩৭)কে গ্রেফতার করা হয়। কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খৈয়ারবিল এলাকায়।
এসময় তারকাছ থেকে ৪৯০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১ এর পরিচালিত অভিযানে ৪৯০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শাহেদ ইকবালকে গ্রেফতার করা হয়।
র্যাব বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
