দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

টঙ্গিবাড়ীতে দুটি ব্রীজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ১৫গ্রাম

0 6

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ রুবেল ইসলাম তাহমিদ তাহমিদ,

মাওয়া-মুন্সীগঞ্জমুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুইটি ব্রিজের এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে  দুই টি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উপজেলার বাইনখাড়া, নশংকর, কামারখাড়া, ভাঙ্গনিয়া, হাসাইল, আদাবাড়ি, ভিটিমালধাসহ ১৫ টি গ্রামের মানুষের সাথে টঙ্গিবাড়ী উপজেলা হয়ে ঢাকার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নারী, শিশু ও বৃদ্ধসহ চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ।  বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, উজান থেকে নেমে আসা বন্যার পানির স্রোতে উপজেলার ভাঙ্গুনিয়া এলাকার দুটি ব্রিজের একপাশের এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধসে ২৫ থেকে ৩০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম বিপাকে পরেছে ওই এলাকার লোকজন।

- Advertisement -

 স্থানীয়রা জানান, হাসাইল-কামারখাড়া ব্রিজের নিচে এলাকাবাসীর উদ্যোগে ইটের দেয়াল নির্মাণ করা হয়। এতে করে কয়েক বছর ব্রিজের এপ্রোচ ভাঙ্গন রোধ হয়। কিছুদিন আগে প্রশাসন সেই ব্রিজের নিচের ইটের দেয়াল ভেঙে দিলে ব্রিজ দুইটির এপ্রোচ সড়কে পদ্মার পানির স্রোত আঘাত আনে। ফলে ব্রিজ দুইটির এপ্রোচ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এসময় প্রশাসনের ভুল পরিকল্পনাকে দায়ী করেন তারা। জরুরি ভিত্তিতে এপ্রোচ সংযোগ সড়কের দ্রুত মাটি ভরাট করে জনদুর্ভোগ লাঘবে জন্য জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।  কামারখাড়া ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন হালদার বলেন, ব্রিজের নিচের দেয়াল না ভাঙার জন্য আমি অনুরোধ করেছিলাম। পরে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও ইঞ্জিনিয়ার দেয়াল ভাঙার সিদ্ধান্ত দেন।

পরবর্তীতে দেয়ালটি ভেঙে ফেললে ব্রিজ দুইটির এপ্রোচ ধস হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপাতত মানুষের যাতায়াতের জন্য বাশের সাঁকোর ব্যবস্থা করা হচ্ছে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার বলেন, ইঞ্জিনিয়ারের মতামতের পরিপ্রেক্ষিতে  ব্রিজের নিচের দেয়ালটি ভেঙে ফেলা হয়। এখন মানুষের যাতায়াতের জন্য বাঁশ ও বালুর বস্তা ফালানোর জন্য বলা হয়েছে।

 টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু বলেন, খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করি। বন্যার পানির তোপে  ব্রিজের এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধসে যায়।দ্রুত সড়কটি সংস্কার করা হবে বলে তিনি জানান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More