দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদী দুই পক্ষের আটজন আহত

0 58

Get real time updates directly on you device, subscribe now.

 নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এদের  মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 সোমবার(৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দুই পক্ষের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে  হয়ে উভয় পক্ষের অন্তত আটজন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে আশংকাজনক অবস্থায় আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
 নরসিংদী সদর হাসপাতালে যাযা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা হলো, গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯), অহর উদ্দিন (৩৫) । অজ্ঞাতনামা আরো একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছেএব্যাপারে কোন মামলা হয়নি বলে ও জানান এলাকাবাসী।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More