মনিরুজ্জামান:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও জয়ীতা সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শুধু এখন নয়, আগেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু আমাদের সমাজটা এমন হয়েছে যে যুগ যুগ ধরে নারীদের অবদানকে অস্বীকার করা হয়েছে।
যার ফলে নারীদের অবদানটা বরাবরই অপ্রকাশিত থাকতো। কিন্তু আজ আর সেই দিন নেই। নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া নারী জাগরণে নারী শিক্ষায় যে সময় কাজ করেছেন তখন তার পরিবার থেকে তাকে সহায়তা দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর রোকেয়াদের আমল নেই। তাই এখন অন্য কৌশলে এগিয়ে যাচ্ছে এদেশের নারীরা।
এসময় আরো আলোচনা করেন অতিরিক্ত পুলিশ বেলাল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আখতার ও নরসিংদী সদর হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমীরুল হক শামীম। নিজেদের জয়ীতা হওয়ার পেছনের গল্প নিয়ে আলোচনা করেন নাহিদ সুলতানা, শিউলী আক্তার, আফরোজা বেগম, মোসা: ববী বেগম ও মোছা: হালিমা বেগম প্রমূখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে জয়ীতা নিবার্চিতদের হাতে সম্মাননা স্বরুপ ফুলের তোড়া, ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। ২০১৯ সালের জয়ীতা নির্বাচিতরা হলেন- অর্থনৈতিক উনয়নের ক্ষেত্রে নাহিদ সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শিউলী আক্তার, সফল জননী হিসেবে আফরোজা বেগম, নির্যাতনের বিভীষিকাময় মূছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে মোসা: ববী বেগম ও সমাজ উনয়নে অসামান্য অবদানের জন্য হালিমা বেগম।
