দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

0 58

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ-

দেশব্যাপি বিএনপি ও জামায়াতের নৈরাজের প্রতিবাদে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের প্রাণকেন্দ্র কাঁচপুর মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন গুলো।

- Advertisement -

৩০শে জুলাই রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে শত শত নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন। ডাঃ আবু জাফর চৌধুরী বলেন- অতীতেও আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যেভাবে মাঠে থেকে কাজ করেছি আগামীতেও তৃনমূলের সকল নেতা কর্মীদের নিয়ে জামাত বিএনপির সকল নীল নকশার বিরুদ্ধে মাঠে থাকবো।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল হোসেন, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ শত শত নেতা কর্মী নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More