দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জের ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 160

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পিকআপ ভ্যানে তল­াশী করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

- Advertisement -

র‌্যাব-১১, জানায়, ২৬ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের রূপসী এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোষ্ট দেখে পিকআপ ভ্যান চালক মাদক ব্যবসায়ী আসামী মোঃ সুমন মিয়া (২৬) রাস্তায় পিকআপ রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে রাস্তার পার্শ্ববর্তী একটি বাড়ী থেকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় বাড়ি। গ্রেফতাররকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং পিকআপ যোগে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More