নারায়ণগঞ্জে গ্রেফতার ৬ ডাকাত ও পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের চাষাড়া হতে সশস্ত্র ব্যাংক ডাকাত চক্রের ৬ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে র্যাব-১১। এসময় বিদেশী পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারকৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
আজ (৭জুন) দুপুরের দিকে একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুলা মডেল থানাধীন উত্তর চাষাড়াস্থ আর্মি মার্কেট সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে সশস্ত্র ব্যাংক ডাকাত চক্রের ৬ সদস্যসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, সাং- ব্রাহ্মণদী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ওমর ফারুক (২৫), সাং- গোবিন্দপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ইমরান ভূইয়া (৩১), সাং- ঠেগুরিয়াপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ ফয়সাল (২০), ৪। সাং- নোয়াবদা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ সিব্বির আহম্মেদ (২৪), সাং- নোয়াবদা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ মোঃ সালাউদ্দিন (২৩), সাং- দস্তরদী, থানা- মধবদী, জেলা- নরসিংদী’ মোঃ সবুজ (১৯),।
উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি চাপাতি, ৩টি রামদা, ১টি ব্যাগ উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
