ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বৃক্ষরোপণ কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ (৭ই জুন) রবিবার বিকালে ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিব্বির আহমাদ এর নেতৃত্বে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপণ শেষে জেলা সভাপতি শিব্বির আহমাদ বলেন, ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। জীববৈচিত্র্য সঠিকভাবে সংরক্ষণ করতে না পারার কারণে আমরা মানবজাতি বুঝে বা না বুঝে নিজেদের ক্ষতি নিজেরাই করছি সব থেকে বেশি।
জেলা বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আবু বকর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
