জাগো বাংলাদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১১, সিপিএসসি দেশী-বিদেশী মদ ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে।

আটককৃতরা হলো- মৃত আবুল হাসেমের ছেলে মাহমুদুল হাসান ওরফে রানা (৩২), আঃ মান্নানের ছেলে জাহিদ হাসান (৪২)। ২১ অক্টোবর দিবাগত রাতে তাদের আটক করা হয়।
র্যাব-১১ পাঠানো প্রেস রিলিজে জানা গেছে, গ্রেফতারকৃতদের হেফাজত হতে ২৫ বোতল ফেনসিডিল ও ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
