আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের টেকপাড়া গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সাথে এলাকাবাসীর ব্যক্তিগত উদ্যোগে ২০১৬ সালে গড়ে ওঠে মাদরাসা দারুসসালাম আস-সালাফিয়াহ। প্রতিষ্ঠার পর থেকে দিন দিন মাদরাসার ছাত্র/ছাত্রীর সংক্ষ্যা বেড়েই চলছে।
বর্তমানে এই মাদরাসার ছাত্র/ ছাত্রী সংখ্যা -৩৫০ জন ও শিক্ষক-১৪ জন। প্রায় ৫ থেকে ৬ টি গ্রামের ছেলে মেয়ে এই মাদরাসায় শিক্ষা নিচ্ছে। আরবী ও বাংলা শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় মাদরাসার শিক্ষা ব্যবস্থা। যার কারনে দিন দিন জনপ্রিয় হচ্ছে মাদরাসাটি।
টিন দিয়ে তৈরি মাদ্রাসায় মাত্র ৪ টি শ্রেণিকক্ষ রয়েছে।যার কারনে ছাত্র/ছাত্রীদের বসার সংকূলান না হওয়ায় পাশের মসজিদ চলে পাঠদান।
মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আমানউল্লাহ বলেন, মাননীয় সংসদ সদস্য আমাদের মাদরাসাটিতে যদি বহুতল ভবন করে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো।
এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ শরীফ মোল্যা বলেন, এলাকাবাসী ও মাদরাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ফজলুর রহমান খান সাহেবের (মিয়া সাহেব) অক্লান্ত পরিশ্রমে আমরা এই মাদরাসা গড়ে তুলেছি।দিন দিন ছাত্র/ছাত্রীর সংখ্যা বেড়েই চলছে তাই শ্রেণীকক্ষের অভাবে পাঠদান দিতে ব্যাহত হচ্ছে। এতে করে নতুন করে ছাত্র/ছাত্রী ভর্তি করতে পারছি না।
এই ব্যাপারে মাদরাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ফজলুর রহমান খান বলেন, মাদরাসাটি পুরিন্দা, আড়াইহাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত। তাই সড়কের পাশ দিয়ে একটি বেষ্টনী ও মাদরাসার টিনের ঘরের জায়গায় সরকারী ভাবে একটি বহুতল ভবন হলে ছাত্র/ছাত্রীদের নিরাপত্তা ও পাঠদানের সু-ব্যবস্থা হতো।
