নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই ( নিসচা ) মাধবদী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির’র সভাপতিত্বে আজ সকাল সাড়ে এগারোটায় মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই নিসচা মাধবদী থানা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা,রেলী ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি নিসচা মাধবদী থানা শাখার উপদেষ্টা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন কমিশনার।
র্যালিতে যোগদান করেন- নির্বাহী সদস্য ও মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল – আমিন সরকার, নিসচা মাধবদী থানা শাখার সহ-সভাপতি মোস্তাকিম, সাধারণ সম্পাদক খন্দকার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদ উল্লাহ, আলামিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ বিষয়ক সম্পাদক গোলাপ মিয়া,আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,যুব বিষয়ক সম্পাদক হানিফ মাস্টার, কার্যকরী সদস্য ও সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর ডঃ শেখ আবুল হোসেন হানিফ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মেহবুব ইয়াসিন সৃজন, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল হক, আইন সহায়তা কেন্দ্র (আসক) মাধবদী থানা শাখার সভাপতি ডাঃ আলাল, মনির হোসেন, মোশাররফ হোসেন, মাসকুর রহমান, মহিষাশুরা ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জব্বার ও হারিছ মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,১৯৯৩ সালের ২০ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর থেকে সড়কে যেন দূর্ঘটনার কবলে পড়ে কারো জীবন হারিয়ে সারাজীবন চোখের জল ফেলতে না হয় সেই লক্ষ্যে জনসচেতনতা ও সড়কে নিরাপত্তা বৃদ্ধির জন্য নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই’র আন্দোলন করে আসছেন।
১৯৯৩ সালের ১ লা ডিসেম্বর থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা) আনুষ্ঠানিক ভাবে তার পথচলা শুরু করে। ২৪ বছরের সুদীর্ঘ আন্দোলনে ২০১৭ সালে ২২ অক্টোবরকে সরকারীভাবে নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে শুরু প্রতি বছর দিনটিকে জাঁকজমকভাবে পালন করে আসছে এ সংগঠনটি।
