দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে বৃদ্ধার নুরুন্নেছার গলিত লাশ উদ্ধার।।

0 36

Get real time updates directly on you device, subscribe now.

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন মুন্সীবাগ এলাকা থেকে নুরুন্নেছা (৭০) নামের একজন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়দের সংবাদ পেয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে বৃদ্ধার বাড়ির পাশে থেকে।
আজ (২৩ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া বৃদ্ধার মৃতদেহটি ময়না তদন্তে জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নুরুন্নেছা বেগম লক্ষীপুর জেলার জহিরপুর এলাকার মৃত মোহাম্মদ হোসেনে স্ত্রী। নিহত মুন্সিরবাগ এলাকায় আধাপাকা একটি ঘরে বসবাস করতেন নুরুন্নেছা। লাশ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ধারনা করা হচ্ছে ৪ দিন অঅগে বৃদ্ধার মৃত্যু হয়েছে। ্র মধ্যে বৃদ্ধার সন্তানরাও তার খোঁজখবর নেয়নী। দুর্গদ্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে বৃদ্ধা নুরুন্নেছা যে বাড়িটিতে থাকেন সে বাড়িতে যেতে প্রায় হাঁটু পানি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত হয়ে ৪ দিন আগে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
তবে রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। রিপোর্ট আসলে বলা যাবে মৃত্যুর কারন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More