নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা মডেল থানা এলাকার পিলকুনিতে জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের টিম। ওই বাড়িটি জঙ্গী আস্তানা ধারনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘিরে ফেলে। এখন পর্যন্ত ওই বাড়ি থেকে তিন নারীসহ তিনজনকে আটক করেছে। আজ ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে থেকে প্রশাসনের লোকজন জঙ্গী আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ বাড়িটি কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম ঘিরে রাখেছে। থানা পুলিশ তাদের সহযোগিতা করছে। এখানে বোম ডিসপোজাল টিম আসার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
আটকৃতরা হলো, সাবেক ব্যাক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দীন রুমি, ছোট ভাই জামাল উদ্দীন রুমি (২৩) রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু।
ঘটনাস্থলে উপস্থিত আছেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারাসহ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন। বিস্তারিত আসছে——–
