ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত নিহতের চাচার নাম আইয়ুব খাঁন। নিহত হামিদ সরকারি একটি প্রকল্পে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমরা ব্যাপারটি সকালে জানার সাথে সাথে ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
