দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ১০ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0 100

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে কর্মহীন ১০ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি মুড়াপাড়া, কায়েতপাড়া, ভোলাব, রূপগঞ্জ ইউনিয়নসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার মুড়াপাড়া বাজারস্থ রূপগঞ্জ আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে প্রথম দফায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ আস্থায়ী কার্যালয়ের মাঠে ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ ইউনিয়ন ও কায়েতপাড়া ইউনিয়নসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদকে সামনে রেখে দুস্থ্যদের মাঝে পোলাও চাল, চাল, ডাল, সেমাই, আটা, ময়দা, চিনি, দুধ, তেল, মুরগী বিতরণ করা হয় ও ৭ হাজার ৫’শ পরিবারকে কাপড় প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরি অপু, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীমদ্দিন, কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সহসভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড,আব্দুল আউয়াল,তারাব পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন, মাসুম আহম্মেদ, মতিন ভূঁইয়া, আব্দুল হাই, মহিলালীগ নেত্রী লাকী মনির প্রমুখ।

- Advertisement -

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া বলেন, সরকারীভাবে সহযোগীতার পাশাপাশি বসুন্ধরা ও রংধনু গ্রুপের বেসরকারীভাবে রূপগঞ্জের মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে আমি রূপগঞ্জ আওয়ামীলীগ তথা রূপগঞ্জবাসী পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়াম্যান সাহেকে সাধুবাদ জানাচ্ছি।

এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান যে ভাবে রূপগঞ্জে মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে এ সহযোগীতার কথা রূপগঞ্জের মানুষ সব সময় মনে রাখবে।

রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বর্তমান দেশের এই দুঃসময়ে সরকারের পাশাপাশি বসুন্ধরা ও রংধনু গ্রæপ রূপগঞ্জসহ সারাদেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে করে কিছুটা হলেও গরীব ও কর্মহীন মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে এ ধরনের সাহায্য জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে সাধুবাদ জানাই। পাশাপাশি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক ভাইকে ধান্যবাদ দিচ্ছি।

বিতরণকালে রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, করোনার আতংকের কারণে সাধারণ খেটে মানুষ, অনেক কষ্টে আছে।

গত আড়াই মাস ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বসুন্ধরা ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া নগদ অনুদান হিসেবে তিনটি ইউনিয়নে ২৫ লাখ টাকা দেয়া হয়েছে।

রংধনু গ্রপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক আরো বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা এদেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ দেশের যে কোন দূর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থেকে সর্ব প্রকার সাহায্যে সহযোগিতা করে যাচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More