নরসিংদী প্রতিনিধি
“ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” এই শ্লোগানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম এর নেতৃত্বে জেলা সার্কিট হাউজ থেকে এক র্যালী জেলা প্রশাসক কাযার্লয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ৈ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান, মেহেদী হাসান কাউসার ও সাবরিনা শারমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
