জাগো বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ
বিয়ে বাড়ি মানেইত অনেক লোকের উপস্থিতি। শালিকার বিয়ে মানে দুলাভাই খোব ব্যস্থ। অনেক দায়িত্ব পালনসহ আনন্দ উল্লাস করে থাকেন। করবেন স্বাভাবিক। কিন্তু সময়টাত স্বাভাবিক না। বিশ্ব জুড়ে করোনা ভাইরাস (কোভিট-১৯) ছড়িয়ে পড়ায় স্বাভাবিক জীবন যাপনে নেই কেউ।এমন সময় বিয়ের আয়োজন মানেইত চমক!
ভারতের মধ্যপ্রদেশের ছিদোয়ারাত এলাকায় এক বিয়ের অনুষ্ঠানের আয়োজন। সে বিয়েতে বরের বাড়ির লোকজনসহ অন্তত ১০৫জনকে করোনা ভাইরাস (কোভিট-১৯) আক্রান্ত সন্দেহে কোয়ারান্টিনে পাঠানো হয়। এ ঘটনা ঘটার পিছনে কারন হলোঃ- করোনা পজিটিভ দুলাভাইয়ের জন্যে তাই শালির বিয়ে বন্ধ হবার উপক্রম। বিয়ে বাড়িতে বর-কনে-সহ মোট ১০৫ জন সদস্যকেই পাঠানো হল কোয়ারান্টিনে।
ওই বিয়েবাড়ির আমন্ত্রিতদের সূত্রে জানা যায়, কনের দুলাভাইয়ের করোনার কোনও উপসর্গ ছিল না। কিন্তু তার টেস্ট করা হয়েছিল। বিয়ে বাড়িতেই তার করোনা টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দেখা যায়, দুলাভাইয়ের রিপোর্ট পজিটিভ। এই পরিস্থিতিতে বিয়ে বাড়িতেই এসে পৌঁছে যান স্থানীয় মেডিক্যাল টিম। পরিস্থিতি দেখে ওই বিয়ে বাড়ির আত্মীয়স্বজন ও আমন্ত্রিত ১০৫ জনকেই কোয়ারান্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারত জুড়ে এখনও যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেখানে ১০০ জনের বেশি মানুষকে নিয়ে বিয়েবাড়ির আয়োজন করায় এমনিতেও আইন বিরোধী। এই পরিস্থিতিতে লোকজন-সহ বিয়েবাড়ি আয়োজনের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
