নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
ফেনীতে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৭২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে।
সেখানে ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। গতকাল সোমবার (১ জুন) রাতে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে একজন ফেনী সদর উপজেলার ও ১৫ জন দাগনভূঞা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে দাগনভূঞার একজন পৌর কাউন্সিলর ও তার স্ত্রী এবং একজন আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী রয়েছেন।
