দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জের ১৩টি সেতুর উদ্বোধন

0 80

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার ১৩টি সেতুর উদ্বোধন করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) সকালে গণভবন ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

- Advertisement -

সেতুগুলো হলো- জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু, আলদি বাজার সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রশুনিয়া সেতু-১, রশুনিয়া-২ সেতু।

এসময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More