মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা ও ঔষধ নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা নেয়ার দৃশ্য চোখে পরেছে। সরকারিভাবে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে দেয়ার বিধান থাকলেও ওই ক্লিনিকে সঞ্জয় মন্ডল নামে এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে আসা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সোমবার সকালে উপজেলার বিবন্দী কমিউনিটি ক্লিনিকে প্রায় ২০-৩০ জন নারী পুরুষ চিকিৎসা সেবা নেয়ার জন্য উপস্থিত হয়েছেন। ভিতরের রুমে কয়েকজনের সাথে কথা বলছেন (সিএইচসিপি) সঞ্জয় মন্ডল। এ সময় ঔষধ দেয়ার পাশাপাশি তাদের কাছ থেকে ৫/১০ টাকা করে নিচ্ছেন। দৈনিক প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিতে এখানে আসেন বলে জানান স্থানীয়রা।
এ সময় ক্লিনিকে আসা কয়েকজন বলেন, এর আগে এখান থেকে চিকিৎসা সেবাসহ প্রোয়জনীয় ঔষধপত্র বিনামূল্যেই পেয়েছেন তারা। প্রায় দুই মাস যাবত তাদের টাকা দিতে হচ্ছে।
সঞ্জয় মন্ডলের কাছে টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তিনি টাকা নিচ্ছেন বলে জানান। তিনি আরো বলেন, শুধু এখানেই নয় এখন সব জায়গাতেই টাকা নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকা নেয়ার বিধান আছে। কারণ কমিউনিটি ক্লিনিক পরিস্কার পরিচ্ছন্নতায় এই অর্থ ব্যায় করা হয়।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments