দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে একাধিক মামলার পলাতক গ্রেফতার

0 59

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।        

সোমবার(২৮ অক্টোবর) রাতে কাশিমপুর  থানার বারেন্ডা অন্যরকম পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে  মাদক মামলা সহ একাধিক মামলার পলাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয় । 

- Advertisement -

গ্রেফতারকৃত পলাতক আসামী সাইফুল ইসলাম গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বারেন্ডা পশ্চিমপাড়া অন্যরকম পার্ক সংলগ্ন এলাকার মোঃ খলিলুর রহমান ওরফে খলিল ড্রাইভার এর ছেলে। কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি আরো জানান, সাইফুলের  বিরুদ্ধে সাবেক জয়দেবপুর থানা সহ কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত পলাতক আসামী সাইফুল ইসলামকে ২৯ শে অক্টোবর মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।। Attachments area

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More