জাগো বাংলাদেশ ডেস্ক
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় রংপুরগামী রংপুর এক্সপ্রেস তেলের ট্যাংক ফেটে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
রংপুর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে । খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রেল মন্ত্রণালয়ের শরিফুল আলম জানান, রংপুরগামী রংপুর এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় তেলের ট্যাংক ফেটে আগুন লাগে। এ সময়, ইঞ্জিন, খাবার গাড়ি ও এসি কেবিন পুড়ে যায়। এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেলযোগাযোগ। উত্তরবঙ্গের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেন উদ্ধার করার জন্য রিলিজ ক্রেন ঈশ্বরদী থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এক ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হবে। ট্রেন চালু হতে ৩-৪ ঘণ্টা সময় লাগতে পারে। ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে রেলের এডিজিআই, আরএস (অপারেশন) ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখী রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। এতে ৮টি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। রংপুরগামী রংপুর এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় তেলের ট্যাংক ফেটে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
