ডেমরা প্রতিনিধিনগরীর ডেমরায় বান্ধবীর বাড়ীতে বেড়াতে এসে শারমিন জারা (২৭) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত ৪ টার দিকে ডেমরার পশ্চিম সানারপাড় ইদ্রিসুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। শারমনি যশোরের অভয়নগর থানার বুইঘোড়া নোয়াপাড়া এলাকার মো. হায়দার আলীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম সানারপাড় এলাকার ইদ্রিসুর রহমানের ভাড়াটিয়া আশ্রাফুজ্জামান খানের মেয়ে বন্যা আক্তার লিজা হচ্ছেন মৃত জারার বান্ধবী। লিজার বাড়ীতে তার সঙ্গে গত ১০ দিন ধরে অবস্থান করছেন আরেক বান্ধবী শাহরীন আক্তার আরবি। এরা সবাই ডিজে গ্রুপের সঙ্গে সিঙ্গাপুরসহ ঢাকায় বিভিন্ন এলাকায় নাচগান করেন। গত ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধার পরে মৃত জারা নেশাগ্রস্থ অবস্থায় ডেমরায় লিজার বাসায় অসেন। কোন এক বন্ধুর সঙ্গে নেশাজাতক দ্রব্য বেশি পান করায় অসুস্থ হয়ে পড়েন জারা। এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার গভীর রাত পর্যন্ত জারা বেশ কয়েকবার বমিসহ পেটে তীব্র ব্যাথা অনুভব করছিলেন।
আরও জানা যায়, এ ঘটনায় জারাকে তার বান্ধবীরা তেতুলের শরবত, স্যালাইন ও ওষুধসহ নানা প্রতিষেধক খাওয়াচ্ছিলেন। বুধবার গভীর রাতে শারিরিক অবস্থার অবনতি হলে বান্ধবী লিজা ও আরবি জারাকে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে ভোর সাড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জারাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দীকি বলেন, জারার মৃত্যুর বিষয়ে তার আপন ছোট ভাই রায়হান বৃহস্পতিবার বিকালে ডেমরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন। এদিকে জারার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে এ মৃত্যুর আসল রহস্য ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে। তখন এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাকে ভাবে ধারণা করা হচ্ছে অতিমাত্রায় নেশাজাতক কোন দ্রব্য পান করার পর জারার পেটে ব্যাথাসহ শারীরিক অসুস্থতা শুরু হলে একপর্যায়ে তার মৃত্যু হয়।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments