রূপগঞ্জের বিপর্যস্ত, দরিদ্র, কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
লকডাউন ও করোনাভাইরাসে বিপর্যস্ত দরিদ্র, অসহায়, অটো-রিক্সা-ভ্যান চালক, মাঝি, প্রতিবন্ধী ও দিনমজুর সহ তিন কর্মহীন মানুষের মধ্যে বিপর্যস্ত দরিদ্র,বিপর্যস্ত দরিদ্র,ঈদ সামগ্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিতরণ করা হয়েছে।
আজ (১০ মে সোমবার) বিকালে রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে চাল, তেল, সেমাই, চিনি সহ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ও বিসিবি, যমুনা ব্যাংক এবং গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব রমজান আলী, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ইউপি সদস্য আওলাদ হোসেন, খোরশেদ আলম, দোলন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম খোকন, সামসুদ্দিন, আব্দুল রউফ, যুবলীগ নেতা আবুল খায়ের, ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম, ফাহিম মিয়া প্রমুখ।
