দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেলফীতে ছিলেন অনেকেই!

0 46

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস (কোভিট-১৯) মহামারিতে দেশ এক প্রকার থমকে আছে। সরকারের রাত-দিন চেষ্ঠা চালাচ্ছেন কিভাবে সবাইতে বাঁচানো যায়। এমন সময় অনেকেই লকডাউন মানছেন না। তাই প্রতিরোধ করা যাচ্ছেনা। আজ ২৩ জুন বাংলাদেশ আ.মীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। নারায়ণগঞ্জ জেলা রেড জোন হরেও আড়াইহাজার উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি নজরুল ইসলাম বাবুসহ অনেকেই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করেন। অনেকেই সে সময় একটা সেলফি তোলার কাজে ব্যস্থ ছিলেন।

১৯৪৯ সালের ২৩শে জুন বিকালে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

- Advertisement -

নারায়ণগঞ্জ আড়াইহাজারে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (২৩ জুন) সকালে আড়াইহাজারের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু দলীয় নেতা-কর্মীসহ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করেন।

পরে, নেত-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে দল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতার জন‍্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আজকের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, আড়াইহাজারের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি আহম্মেদুল কবির উজ্জল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন‍্যান‍্য অঙ্গ সংগঠন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More