নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগজ্ঞের সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের গৌরিবদী গ্রামে উঠান বৈঠক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান করেন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান। গৌরিবদী গ্রামের মো. গোলজার মিয়ার বাড়িতে সকাল থেকে আশপাশের কয়েকটি গ্রাম থেকে আসতে শুরু করেন কয়েকশত নেতাকর্মী । এসময় বিভিন্ন ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া ও ভোট কামনা করেন ইউসুফ দেওয়ান ।
উঠান বৈঠক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মো. গোলজার মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন ছাএলীগের সভাপতি জিয়াউল হক,সাধারণ সম্পাদক রমজান আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক,যুবলীগনেতা মাহবুব আলম বাবু,হাজী আফতাবউদ্দিন,নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান ইউসুফ দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। আমি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে চেয়ারম্যান হয়েছি, গৌরিবদী গ্রামবাসির কাছে আমি কৃতজ্ঞ । আপনাদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না । আমি চেষ্টা করিছি নোয়াগাঁও ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে। আগামীতে যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন নোয়াগাঁও ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ ।
