নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব দক্ষিণ পাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের কার্টুন কারখানার গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে প্রায় ১০ মামলার আসামী চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ কে চাঁদাবাজীর সময় হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম সিপিএসসি, র্যাব-১১জানান, গোপন সংবাদের ভিত্তিতে (গতকাল৭মে) রাত ৮ ঘটিকায় র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে চাঁদা আদায়কালে প্রায় ১০ মামলার আসামী চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ কে চাঁদাবাজীর সময় হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
তিনি আরও জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
কয়েকজন ভুক্তভোগী ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে (গতকাল৭ মে) রাত ৮ ঘটিকায় রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১,৬৩৫/-টাকা উদ্ধারসহ চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত উল্লিখিত আসামী মোঃ মাসুদ পারভেজ কে ইতঃপূর্বে চাঁদাবাজির দায়ে একই স্থান হতে ০৭ বার র্যাবের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ সংঘটনে জড়িত থাকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় প্রায় ১০টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম সিপিএসসি, র্যাব-১১জানানগ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
