রূপগঞ্জে পুর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
মো.শাহেল মাহমুদঃ
পুর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন নামক একটি সেচ্ছাসেবী সংগঠন স্থানীয়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। আজ (২২ মে) শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন।
সংগঠনটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের অসহায় ও কর্মহীন সাড়ে সাত’শ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণের কাজ করছেন।

সংগঠনের একজন পদধারী সংগঠক “দৈনিক জাগো বাংলাদেশ“কে বলেন, আমরা ঈদ সামগ্রী বিতরণের ব্যপক প্রস্তুতি নিয়েছি। এজন্য শুক্রবার দিনব্যাপী আমাদের উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
পুর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও ইতালি প্রবাসী ফরহাদ হোসেন খোকন জানান, দেশ ও প্রবাসের বিভিন্ন সমাজ সেবী এবং সংগঠনের সদস্যদের অর্থায়নে পরিচালিত হয় “পুর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন” নামক সামাজিক সংগঠনটি।
মানবসেবার ব্রত নিয়েই যাত্রা শুরু এই সংগঠনের। আর সূচনা লগ্ন হতে রক্ত দান থেকে শুরু করে মাুনষের অধিকার আদায়ের লক্ষে অসহায়ের পাশে থেকে কাজ করছে সংগঠনের সদস্যরা। প্রতি বছরই অনাহারে অর্ধাহারে থাকা মানুষের মাঝে বিতরণ করছেন খাদ্য ও ঈদ সামগ্রী।
তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও অসহায়দের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন তারা। এছাড়া সাম্প্রতিক করোনা দুর্যোগ ও মাহে রমজান উপলক্ষে উপজেলার রূপগঞ্জ ও দাউদপুর ইউনিয়নের মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছে খাদ্য ও সবজি বাজার।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান, জিন্নাত জাহান জিসান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ ভুইয়া, অর্নিবান ডিজেবল চাইল্ড কেয়ার এন্ড রিহেবিলিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা, অত্র সংগঠনের সভাপতি হামিদা সরকার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, সদস্য সৈয়দ শাহিন, পারভেজ ফকির, আরমান, আব্দুল মান্নান, মাকসুদুল হাসান, ফজলুল হক, লুৎফর, সবুজ, ইয়াদুল, রাসেদ ফকির, কামরুল ইসলাম, শাহেরা খাতুন, সাদ্দাম হোসেন, মিরাজ, রিফাত, মো.জাকির হোসেন, জাইদুল ইসলাম, কাওছার মিয়াসহ সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন সমাজসেবী।
