পাখিদের ডাকাডাকি
কৃষকের হাকাহাকি
ফজরের শেষ
ওড়াওড়ি হুড়োহুড়ি
হাল যাবে খামারবাড়ি
আছে রাত্রির রেশ।
মোরগের চিৎকার
কুক্কুরুত কু
ঘন্টা বাজে মন্দিরে
শঙ্খে দেয় ফু
কুয়াশার নদী বাতাসে উড়ে
পলাশ বনে উঁকি দেয় বেলা
হাট হাট ডাইনে যা বায়ে যা
কৃষকের খেলা।
খালে বিলে জেলে ছোটে
কাঁধে নিয়ে জাল
এইভাবে শুরু হয়
গাঁয়ের সকাল।
পাখিদের ডাকাডাকি
কৃষকের হাকাহাকি
ফজরের শেষ
ওড়াওড়ি হুড়োহুড়ি
হাল যাবে খামারবাড়ি
আছে রাত্রির রেশ।
মোরগের চিৎকার
কুক্কুরুত কু
ঘন্টা বাজে মন্দিরে
শঙ্খে দেয় ফু
কুয়াশার নদী বাতাসে উড়ে
পলাশ বনে উঁকি দেয় বেলা
হাট হাট ডাইনে যা বায়ে যা
কৃষকের খেলা।
খালে বিলে জেলে ছোটে
কাঁধে নিয়ে জাল
এইভাবে শুরু হয়
গাঁয়ের সকাল।
সাংবাদিক ও কবি, সাহিত্যিক আলম হোসেন।
