ঈদ-উল-ফিতরের নামাজের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জুম কনফারেন্স”
জাগো বাংলাদেশ ডেস্কঃ
“সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র ইদ-উল-ফিতরের নামাজের জামায়াত আয়োজনের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জুম কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা প্রশাসকের সাথে জেলার বিভিন্ন ইমামদের সাথে।
গত ২০ মে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ইদ-উল-ফিতরের নামাজের জামায়াত আয়োজনের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জুম কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত (১৪ মে) এক বিজ্ঞপ্তি মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ইদ-উল-ফিতরের নামাজের জামায়াত আয়োজনের লক্ষ্যে স্ব স্ব অধিক্ষেত্রে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়। তারি আলোকে এ আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উক্ত সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
