
মনটা আজ চরম বিষণ্ণ
লাগতেছে খুব একা,
কাছে থেকেও আজ দূরে
নেই কোন দেখা।
দিন পেরিয়ে রাত আসে
কাটে নির্ঘুম রাত,
স্বপ্ন হয়ে যাচ্ছে কালো
দিচ্ছে কাটার আঘাত।
রঙ্গিন ছিল ভাবনার জগত
অন্ধকারে যাচ্ছে ঢেকে,
হয়ে যাচ্ছে সবাই দূরের
জীবন কর্মের ডাকে।
কল্পনা আর আসেনা এখন
ক্লান্ত অনেক বেশি,
চোখের জল জমে বরফ
নেই আজ হাসি।
দিন শুধু যাচ্ছে চলে
বাড়াচ্ছে শুধু যন্ত্রণা,
জানিনা এর শেষ কোথায়
পাইনা কোন শান্তনা।
দিনে দিনে হচ্ছি আমি
অনেক বেশি অভিমানী,
অভিমানটার ও মূল্য নেই
বেশ করেই জানি।
কষ্ট গুলো আমারই থাকুক
সুখ বিলাইবো সবার মাঝে,
দিন যে আর বেশি বাকি নেই
যেতে হবে মহাকালের কাছে।
লেখক: ইঞ্জিনিয়ার ও সাংবাদিক-ওমর ফারুক (শামীম)
লেখার তারিখ: মে,২০১৬
