দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জের তারাব পৌরসভায় নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় অনুষ্ঠিত হলো নাইট ওপেন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন শফিকুল এন্টারপ্রাইজ বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সভাপতি যুবলীগ নেতা মাহবুব আলম শুভ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাব পৌরসভার মেয়র জনাব হাসিনা গাজী। অনুষ্ঠানের সঞ্চালক ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা যু্বলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, অনুষ্ঠানের উদ্ভোধক- আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হাসিনা গাজী বলেন- যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আপনারা জানেন- গাজী পরিবার ক্রীড়া বান্ধব পরিবার, রূপগঞ্জের প্রতিটি স্কুল, কলেজ ও পাড়া মহল্লায় খেলাধুলার জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও গাজী পরিবার খেলাধুলার জন্য রূপগঞ্জের প্রতিটি এলাকায় মাঠের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তারাব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন, তারাব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রতন, তারাব পৌর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান উজ্জ্বল,তারাব পৌর ৯নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোলজার হোসেনসহ প্রমুখ। উক্ত খেলায় শফিকুল এন্টারপ্রাইজকে ০৭ রানে হারিয়ে বিজয়ী হয় ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

0 40

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More